বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির টহলদল বুধবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী কাদালংকা এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। পরে বস্তার ভেতর কার্টনে রাখা মালিকবিহীন ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অপরদিকে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে ৫৫ বিজিবির কাকমারাছড়া বিওপির টহলদল কাকমারাছড়া সীমান্তবর্তী রাবার বাগানে অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়।

জব্দকৃত মদ ও রসুন বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৫ বিজিবি। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com