সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ উপলক্ষ্যে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাহুবল বাজারের চৌধুরী মার্কেটস্থ ব্যাংক শাখায় ব্যবস্থাপক হোসাইন আহমেদের বদলীজনিত এবং ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন-এর যোগদানজনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নবাগত ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিস-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মোঃ মকছুদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবদাল হোসেন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, বাবনাকান্দি-চকহাবিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, জনতা ব্যাংক বাহুবল শাখার অফিসার আবির আহসান ও তপন কুমার দাশ। সভা পরিচালনা করেন জনতা ব্যাংক বাহুবল শাখার অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত ব্যবস্থাপককে ফুল, ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বিদায়ী ব্যবস্থাপক হোসাইন আহমেদ-এর ভূয়শী প্রশংসা করে তার কর্মকালের স্মৃতিচারণ করেন এবং নবাগত ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন-কে শুভেচ্ছা জানিয়ে নানা প্রত্যাশা তোলে ধরেন।