বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মাহিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মোগলাবাজারের রেঙ্গা হাজিগঞ্জ ধরমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিয়া স্থানীয় সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও মোগলাবাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হেলাল আহমদের মেয়ে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে মোগলাবাজার থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, বাসের ধাক্কায় মাহিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হলে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করা হয়। আবেদেনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com