বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে মা বোনকে নির্যাতন করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জে মা বোনকে নির্যাতন করার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মা বাবার অবাধ্য সন্তান বুলবুল আহমেদ (২২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (১২ জুলাই) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

দন্ডপ্রাপ্ত বুলবুল নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত বুলবুল আহমেদের মা মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত। তার এক বোন রয়েছে। অভাবের সংসারে যেখানে নুন আনতে ফুরায়। তার উপর এ কঠিন রোগের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্টকর। যেখানে মা মরণাপন্ন এমন পরিস্থিতিতে বুলবুল টাকার জন্য অসুস্থ মাকে এবং তার বোনকে মারপিট ও নির্যাতন করে আসছে। ছেলেকে ভাল পথে ফিরিয়ে আনার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে গর্ভধারিনী মা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কামারগাঁও গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও প্রতিবেশীদের সহযোগীতায় বুলবুল আহৃেদকে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬৯ এর ৩৫৫ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com