মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে গণধর্ষনের পর হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে গণধর্ষনের পর হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদান্ড প্রদান করেছে আদালত।

সোমবার বিকেলে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হালিম উল্ল্যা চৌধুরী এ রায় প্রদান করেন। এছাড়াও দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো- নবীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের রাজু মিয়া, আব্দুল মন্নাফ, সাইদুল ইসলাম ও বাবুল মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০২ সালের ২০ আগষ্ট দন্ডপ্রাপ্তরা জেলার নবীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের আরব আলীর কন্যা ফাতেহা বেগম (২৫)কে ধরে নিয়ে রাতভর গণধর্ষণের পর হত্যা করে লাশ বরাক নদীতে ফেলে দেয়।

খবর পেয়ে পরদিন পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার পর নিহতের বড় বোন রওশন আরা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করলে আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে সোমবার আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com