বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় ক্লাবের মধ্যে ৭৪ সেট ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহরাব হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। একসময় ক্রীড়াক্ষেত্রে বানিয়াচংয়ের ব্যাপক সুনাম ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একজন ক্রীড়াবিদ কখনো মাদকসেবী হতে পারেন না।

সাবেক ছাত্রনেতা শেখ সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুজিবুল হোসেন মারুফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সভাপতি ইকবাল হোসেন খান মনি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাউছার আহমদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com