মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পদ্মা সেতু নিয়ে গুজব: মৌলভীবাজার থেকে ১ জনসহ আটক ৪

Arrest-rtvonline

মৌলভীবাজার সংবাদদাতা : সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মৌলভীবাজার থেকে ১ জনসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে তাদের আটকের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইল থেকে র‌্যাব-৬ শহীদুল ইসলামকে (২৫), চট্টগ্রাম থেকে র‌্যাব-৭  আরমান হোসাইনকে (২০), মৌলভীবাজার থেকে র‌্যাব-৯ ফারুককে (৫০) এবং কুমিল্লা থেকে র‌্যাব-১১ হায়াতুন নবীকে (৩১) আটক করেছে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com