রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে এইচএসসিতে পাশের হার ৫৯.০৩%

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বুধবার (১৭জুলাই)। সারাদেশে একযোগে এ ফল প্রকাশ করা হয়। সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। পরে সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দুপুর ১টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজনিজ কলেজ ও মাদরাসা থেকে ফল সংগ্রহ করে তারা। এদিকে বানিয়াচং উপজেলায় মোট ৬টি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ২১৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। পাশ করেছে ১২৮৫ জন। পাশের হার ৫৯.০৩%। জিপিএ-৫ আসেনি কোনো কলেজে। এই উপজেলায় একমাত্র  সরকারি জনাব আলী কলেজে ফলাফলে দেখা দিয়েছে চরম বিপর্যয়। এই কলেজ থেকে মোট ৪৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে মাত্র ২১২ জন। অকৃতকার্য হয়েছে ২৩৫ জন। পাশের হার ৪৭.৪২%। শচীন্দ্র ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১০৫৭জন পরীক্ষার্থী অংশ নেয়। এই কলেজ থেকে পাশ করেছে ৬৩৬ জন। অকৃতকার্য হয়েছে ৪২১ জন। পাশের হার ৬০.১৭%।  সুফিয়া মতিন মহিলা ডিগ্রি কলেজ থেকে মোট ৩৭০জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ২৮৫ জন। অকৃতকার্য হয়েছে ৮৫ জন। এই কলেজে পাশের হার ৭৭.০৩%। বানিয়াচং আইডিয়াল কলেজ থেকে মোট ১৩৪ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৭৭জন। অকৃতকার্য হয়েছে ৫৭ জন । পাশের হার ৫৭.৪৬%। শেখ সামছুল হক কলেজ থেকে মোট ৯৩ জন পরীক্ষার্থী এবার অংশ গ্রহন করে। এই কলেজ থেকে পাশ করেছে ৩৩ জন। অকৃতকার্য হয়েছে ৬০ জন। পাশের হার ৫৫.৪০%। বক্তারপুর আবুল খায়ের স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৭৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। আর পাশ করেছে ৪১জন। অকৃতকার্য হয়েছে ৩৩জন। এই কলেজে পাশের হার ৫৯.০৩%।

অন্যদিকে বানিয়াচংয়ের দুটি মাদরাসা থেকে মোট ৪১ জন পরীক্ষার্থী এবারের আলিম পরীক্ষায় অংশ নেয়। দুটি মাদরাসা থেকে পাশ করেছে ৩৪জন। এখানেও নেই কোনো জিপিএ-৫। পাশের হার ৮২.৯২%। বানিয়াচং সিনিয়ল ফাজিল মাদরাসা থেকে মোট ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহন  করে। এই মাদরাসায় পাশ করেছে ২৭জন। অকৃতকার্য হয়েছে ৪জন। পাশের হার ৮৭.০৯%। বিএসডি মহিলা আলীম মাদরাসা থেকে এবার মোট ১০জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। পাশ করেছে ৭জন। অকৃতকার্য হয়েছে ৩জন। আর এই মাদরাসায় পাশের হার ৮২.৯২%।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com