মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে গুজবে কান না দিতে মডেল থানা পুলিশের সচেতনতামূলক প্রচারণা

মাদ্রাসা প্রাঙ্গণে সচেতনতামূলক বক্তব্য রাখেছেন ওসি মোহাম্মদ কামরুজ্জামান

নিজস্ব সংবাদদাতা : গুজবে বিভ্রান্ত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘœ না ঘটাতে বিভিন্ন এলাকায় মাইকিংসহ স্কুল, কলেজ, মাদ্রাসায় জনসচেতনতা সেমিনার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিএনজি অটোরিকশা যোগে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের প্রচার মাইকিং করতে দেখা যায়। পাশাপাশি আজ বুধবার দিনব্যাপি বাহুবল কলেজ, বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামেয়া মাহমুদিয়া হামিদনগর, মিরপুর দাখিল ও বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসায় জনসচেতনতামূলক প্রচারণা চালায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ।

গুজবে কান না দিতে মডেল থানা পুলিশের মাইকিং

প্রচারণায় ‘গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য মানুষকে সচেতন করা হচ্ছিল। এছাড়াও কোন এলাকায় অপরিচিত লোক দেখা গেলে পুলিশকে জানানোর পরামর্শ প্রদান করা হয়।

বাহুবল কলেজে জনসচেতনতা মূলক বক্তব্য রাখছেন ওসি মোহাম্মদ কামরুজ্জামান

এব্যাপারে ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে মাইকিংসহ স্কুল, কলেজ ও মাদ্রাসায় গিয়ে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদেরকে অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহŸানও জানানো হয়। যদি ছেলেধরা হিসেবে কাউকে সন্দেহ হয় তাহলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে বলেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com