রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জ হাসপাতালে ভর্তি ৬ ডেঙ্গু রোগী

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া আরও চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন জেলার লাখাই উপজেলার করাব গ্রামের রাজিব, বেগুনাই গ্রামের নজরুল ইসলাম, মাধবপুরের নরেশ সরকার, সদর উপজেলার রিচি গ্রামের লিটন, শহরের মোহনপুর এলাকার মিলাদ ও বানিয়াচংয়ের ওবায়দুর রহমান।

এরা সবাই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব।

তিনি বলেন, ডেঙ্গু রোগী হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তারা হবিগঞ্জ জেলার কোথাও থেকে আক্রান্ত হননি। তারা ঢাকায় কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হন।

ডা. রথীন্দ্র চন্দ্র দেব জানান, ২৫০ শয্যার এ হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের কোনো ব্যবস্থা নেই। শিগগিরই ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান শানাক্তের মেশিন চলে আসবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com