রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সিলেটে পিকআপ উল্টে চালক ও হেলাপার নিহত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপভ্যান উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে তেতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনছব উল্লাহর ছেলে ছামির উদ্দিন (৩০) ও জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের প্রবোধ সূত্রধরের ছেলে মিঠু সূত্রধর (২৩)। তারা ওই পিকআপ ভ্যানের চালক ও হেলপার বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পিকআপের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারা রাত পিকআপ দিয়ে মালামাল পরিবহন করেন ছামির ও মিঠু। ভোরে তেতলি এলাকায় পিকআপভ্যান উল্টে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে ফায়ার ব্রিগেডের একটি দল গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com