মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে বাস খাদে পড়ে ১ জনের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জের সদরঘাট নতুন বাজার নামকস্থানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে সাফি কামাল চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাফি কামাল বাহুবল উপজেলার গাংধার গ্রামের ডা. মুজিবুর রহমান চৌধুরীর ছেলে। তিনি শেভরন বাংলাদেশের মেডিকেল অফিসার ছিলেন।

গোপলার বাজার পুলিশ কেন্দ্রের ইনচার্জ কাউছার মাহমুদ তোরন জানান, সকালে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস (পাবনা-০৫০০০৭) পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেট যাচ্ছিল। পথে মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ওই বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বিমল চন্দ্র জানান, উদ্ধার কাজ চলছে। মোট কয়জন মারা গেছেন এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com