মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটের পৌরশহরের মধ্য বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে খুশি বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধা ৭ ঘটিকায় চুনারুঘাট মধ্য বাজারে অবস্থিত খুশি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসে। বেকারিটির ব্রেড, কেক, দইসহ বিভিন্ন পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ ছিল না। এ ছাড়া ঘি, নাট ফ্লেভার ও ফুড কালারসহ বিভিন্ন পণ্যে মেয়াদের তথ্য না থাকা এবং নষ্ট হয়ে যাওয়া মোরব্বা ব্যবহার করার অভিযোগ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে অনিয়মগুলো দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।