রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

তরফ নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুরে দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, এরা সন্ত্রাসী। এদের একজনের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) পাওয়া গেছে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ডাকাত ধনেশ ওরফে সুকুমার সরকার এবং নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল হোসেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশের সেতুর ওপর দু’দল সন্ত্রাসীর গুলি বিনিময় হচ্ছিলো। এ খবর পেয়ে তিনিনহ শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ও টহল পুলিশের দল ঘটনাস্থলে যায়।

পরে সেখানে গিয়ে সুকুমার সরকার ও আফজালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

তাদের লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) পাওয়া গেছে।

সনাতন চক্রবর্তী আরও জানান, নিহতদের মধ্যে সুকুমার পেশাদার ডাকাত এবং আফজাল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন থানায় আফজালের নামে ২০টি ও ধনেশের নামে ১১টি মামলা আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com