রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ট্রাক চাপায় ২ জন নিহত

নিজস্ব সংবাদদাতা বাহুবলে ট্রাক চাপায় আলফু মিয়া (৭০) ও সোহেল আহমেদ (৩০) নামে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে রাহেল আহমেদ নামে আরো এক কিশোর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চলিতাতলা তেহমুনীয়ায়। নিহত আলফু মিয়া (৭০) স্থানীয় নারিকেলতলা গ্রামের মৃত মারফত উল­ার পুত্র ও নিহত সোহেল আহমেদ (৩০) উপজেলার রসুলপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে নিহত বৃদ্ধ আলফু মিয়া মহাসড়কের চলিতাতলা তেহমুনীয়ায় রাস্তা পারাপরের সময় ঢাকাগামী একটি ট্রাক তার কাছাকাছি চলে এলে তিনি ছুটাছুটি শুরু করেন। এ অবস্থায় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধকে চাপা দিয়ে রাস্তার পার্শ্বে থাকা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ আলফু মিয়া মারা যান এবং সিএনজি অটোরিকশায় থাকা যাত্রী সোহেল আহমেদ ও রাহেল আহমেদ (১৩) গুরুতর আহত হন। আহতাবস্থায় সোহেল আহমেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। আহত কিশোর রাহেল আিহমেদকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ট্রাক চালক ময়মনসিংহ জেলার নান্দাই উপজেলার কালুরামপুর গ্রামের মুহাম্মদ আলীর পুত আলমগীর কবীর (২৩) ও হেলপার একই গ্রামের মঞ্জুর হোসেনের পুত্র ফারুক হোসেন (২২) কে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com