রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বানিয়াচংয়ে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : বানিয়াচংয়ে জমে উঠেছে ঈদের কেনা-কাটা। এখন শেষ মুহুর্তেও কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বাানিয়াচংয়ের ক্রেতা ও বিক্রেতারা। ছেলে-বুড়ো আর নারী-পুরুষ সবাই ছুটছেন নিজেদের পছন্দের সামগ্রী কিনতে। বানিয়াচং নতুনবাজারের শিহাব ক্লথ স্টোর,আর-নূর ফ্যাশন,হেনা পোশাক বিতান,ভাই ভাই ক্লথ স্টোর, বুলবুল ক্লথ স্টোর,মারু ফ্যাশন,মহসিন ক্লথ স্টোর,শাহজালাল পোষাকবিতান,স্মার্ট ফ্যাশন, ঈশা ফ্যাশন, বড়বাজারের অভি বস্ত্রবিতান, সায়মা পোশাক বিতান,অনামিকা ফ্যাশন হাউস,সুলতানা গার্মেন্টস সহ আদর্শবাজারের বিভিন্ন কাপড়ের দোকান আর ছোট-বড় সব ফ্যাশন হাউজগুলোতে সকাল থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলছে কেনা-বেচা। এসব দোকানগুলোতে বিভিন্ন দেশী কাপড়ের পাশাপাশি বিদেশী কাপড়ও বিক্রি হচ্ছে চোখে পড়ার মত। তবে এবার গরমের কথা চিন্তা করে ক্রেতারা দেশী সূতী কাপড়ের দিকে বেশি ঝুঁকছেন। ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের নামে মেয়েদের পোশাক বেশ ভালই বিক্রি হচ্ছে বলে জানালেন দোকানীরা। এবারে মেয়েদের পোশাকের মধ্যে বেশী চলছে ভানুমতি, রাখী-বন্ধন, গাউনের থ্রী পিস, জলপরী ও সাত ভাই চম্পা। তবে ভারতীয় গাউনের চাহিদা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। মেয়েদের এসব পোশাকের দাম দেড় হাজার থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত। তবে ছেলেরাও পিছিয়ে নেই। তাদের প্যান্টের মধ্যে ডফ, হিরো ও টাইগার নামের কাপড় চলছে বেশী। কেউ কিনছেন পাঞ্জাবি,কেউ শার্ট,আবার কেউ কেউ টি-শার্ট কিনতে ব্যস্ত রয়েছেন। ছেলেদের ছয়শ’ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকায় পর্যন্ত এসব প্যান্ট পাওয়া যাচ্ছে। ছোট বাচ্চাদের পাঞ্জাবী, ফতুয়া, শার্ট এবং টি-শার্ট সহ বিভিন্ন রকমারী পোশাক বেশ ভালই বিক্রি হচ্ছে। তবে বড়দের চেয়ে ছোটদের পোশাকের দাম একটু বেশি। শাট-প্যান্ট, সালোয়ার-কামিজ, পায়জামা-পাঞ্জাবী এবং শাড়ির সাথে ম্যাচ করে জুতা-সেন্ডেল কিনতেও ভুল করছেন না ক্রেতারা। তবে এবারের ঈদে মেয়েদের প্লাজো নামে একধরণের সেলোয়ার খুব বেশিই চলছে। এটি একটু ঢিলেঢালা হওয়ায় পড়তে আরামবোধ করায় এর চাহিদা বেড়েছে প্রচুর।

মেয়েরা সাজগোজের জন্য চুড়ি-ফিতা, মেহেদী, বিভিন্ন ধরণের প্রসাধনী কেনার পাশাপাশি ইমিটেশনের গহনাও কিনছেন। কেউ কেউ আবার পার্লারে গিয়ে নানা রকমের ফেসিয়াল,হেয়ার স্টাইল এবং ব্রæপ্লাক করতে ছুটছেন। অবস্থাশালীরা ছুটছেন স্বর্ণের দোকানে ঈদ উপলক্ষ্যে পছন্দের গহনা কিনতে। অনেকেই ঈদে ঘর সাজাতে টিভি-ফ্রিজসহ নানার রকমের ইলেক্ট্রনিক্স পণ্য কিনছেন। অন্যদিকে টিনেজার বয়সের ছেলেরা বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট কিনতে শহরমুখী হচ্ছেন। কাপড়-চোপড়ের  দাম নিয়ে এক ক্রেতা জানান, মোটামুটি ঠিকই রয়েছে তবে বিদেশী কাপড়ের দাম একটু বেশী বলেই মনে হয়। বিক্রেতারা জানান, বেচা-কেনা একটু কম তবে যারা কাপড়-চোপড় কিনবে আজকেই মধ্যে কেনাকাটার ঝামেলা শেষ করে ফেলবেন। এদিকে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বাজারের বিভিন্ন পয়েন্টে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com