রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে বাবার সাথে মাছ ধরার সময় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে বাবার সাথে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেছে মৃধুল আহমেদ (৬)। শনিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সাতপাড়িয়া গ্রামের পশ্চিমের বিলে এ ঘটনা ঘটে। নিহত মৃধুল ঐ গ্রামের তাহির মিয়ার একমাত্র পুত্র। সে বাহুবল সদরস্থ সৃজন জুনিয়র হাই স্কুলের নার্সারী শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে তাহির মিয়া তার ছেলে ও মেয়ে নিয়ে বিলে মাছ ধরতে যান। এসময় বিল থেকে মাছগুলো ধরে ছেলে-মেয়েকে দিয়ে বাড়িতে পাঠান। তখন মৃধুল তার বড় বোনসহ মাছগুলো নিয়ে বাড়ি ফেরার সময় একটি পুকুরে হাত-পা ধোতে নামলে পা পিছলে গভীর পুকুরে পড়ে তলিযে যায়। এঅবস্থায় মৃধুলের বড় বোন হই-চৈ শুরু করলে পাশের বাড়ি থেকে এক মহিলা দৌড়ে এসে পুকুরে নেমে শিশুটিকে খোজতে শুরু করেন। এক পর্যায়ে শিশুটির সন্ধান না পেয়ে পুকুরে জাল পেলে মৃধুলের নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com