বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৭

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) :  বানিয়াচং উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১৭জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার জেলা পুলিশ লাইনস থেকে আগত একদল পুলিশের সহায়তায় ও বানিয়াচং থানার পুলিশের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতাকৃত আসামিরা হল-বানিয়াচং উপজেলার হলিমপুর গ্রামের হরমুজ আলীর পুত্র হবিব মিয়া(২৮), নোয়াপাথারিয়া গ্রামের মৃত আলী নুর মিয়ার পুত্র তাউছ মিয়া(৩০), কুশিয়ারতলা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র দুলাল মিয়া(৩৩), মৃত জালাল উদ্দিন মিয়ার পুত্র মো.ফরিদ মিয়া(৩৪), মিনাট গ্রামের মৃত আবু ছালেক তালুকদার এর পুত্র জামির হোসেন  সাজাপ্রাপ্ত (৪৫),প্রথমরেখ গ্রামের সুনিল রবি দাসের পুত্র সুমন রবি দাস,যাত্রাপাশা গ্রামের আব্দুর রহমান মিয়ার পুত্র জুয়েল মিয়া(২৫), ইনাতখানি গ্রামের মৃত শেখ ইসমাইল মিয়ার পুত্র আবুল ফজল(৬৫), একই গ্রামের মৃত শেখ ইসমাইল মিয়ার পুত্র শেখ শামসুদ্দিন, হলিমপুর গ্রামের মৃত সনদ দাসের কন্যা শিউলি রানী দাস(১৮), রাজেন্দ্রপুর গ্রামের রামাচরণ দাসের পুত্র হিতেন্দ্র দাস ও সুধাংশু দাস, নোয়াপাথারিয়া গ্রামের মৃত আহাদ মিয়ার পুত্র আবুল কালাম(৩০), গুনই গ্রামের মৃত এলাছ মিয়ার পুত্র মুসা খান, বাগহাতা গ্রামের মৃত কদর আলীর পুত্র রবি মিয়া(৪৫), একই গ্রামের মৃত আব্দুল্লা মিয়ার পুত্র তাজু মিয়া(৩৮)।

এই বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, এটা নিয়মিত অভিযান। ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com