রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক: সিলেটে নাঈম আহমদ (১৫) নামে এক অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে সিলেট সদর উপজেলার লালটিলা থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাঈম আহমদ বিয়ানীবাজারের আলখান্না এলাকার আব্বাস আহমদের ছেলে। সে নগরের বালুচর এলাকায় সোনাই মিয়া কলোনির ভাড়া বাসায় থাকতো।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরের শাহী ঈদগাহ এলাকায় বেশ কিছুদিন ধরে অটোরিকশা চালিয়ে আসছিল নাঈম। তবে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে সে নিখোঁজ ছিল।

পরবর্তীতে শুক্রবার রুকন ও পারভেজ নামে দুই অটোরিকশা চালককে আটক করে পুলিশ। এরপর তারাই মরদেহের সন্ধান দিলে পুলিশ সেটি উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িত রুকন ও পারভেজ নিহত নাঈমের বন্ধু ছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক নাঈম আহমদকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তবে অটোরিকশাটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত রুকন ও পারভেজের দেওয়া তথ্য অনুয়ায়ী মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com