বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সিলেটে ২৪ ঘণ্টায় ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত

তরফ নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৯ জন রোগীকে। এই হিসাব গতকাল শনিবার (১৭ আগস্ট) সকাল আটটা থেকে আজ রোববার (১৮ আগস্ট) বিকেল পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য এটি।

নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সিলেটে এ ১৯ জন নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭শ ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং গত জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৩ হাজার ১৮২ জন। তার মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছে ৪৫ হাজার ৯৭৪ জন। আর এখন পর্যন্ত এ রোগে মারা গেছে ৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৮ জন ও খুলনা বিভাগে ১৩৩ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও রংপুর বিভাগে ৬৩ জন, রাজশাহী বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ১৪০ জন, সিলেট বিভাগে ১৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ৫৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

তথ্যসূত্র: সিলেটটুডে২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com