রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে চা শ্রমিককে কুপিয়ে হত্যা

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে ভায়রা হেলাল রেলীর দায়ের কোপে সুজিত রেলী (৫৫) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া চা বাগানের বস্তিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া বস্তির বাসিন্দা সুজিত রেলী ও হেলাল রেলী সম্পর্কে একে অপরের ভায়রা। তাদের স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে সোমবার সকালে সুজিত ও হেলালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চা গাছের কুঁড়ি উত্তোলনে ব্যবহৃত দা দিয়ে সুজিতের মাথায় আঘাত করেন হেলাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা পর পরই ঘাতক হেলাল পালিয়ে যান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হেলালকে গ্রেফতারে চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com