রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে আ.লীগ নেতা আকবর আলীর মৃত্যুতে এমপি শাহনওয়াজ মিলাদ গাজীর শোক

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা আকবর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি। সংবাদপত্রে প্রদত্ত শোক বার্তায় তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোকাগত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, বাহুবলবাসী একজন সজ্জন রাজনৈতিক ও দানশীল ব্যক্তিকে হারাল।

উলে­খ্য, আওয়ামীলীগ নেতা আকবর আলী সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। পরে বাদ আসর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
আকবর আলী হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণাগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

তিনি জীবিতকালে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় সদস্য ও একজন দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com