রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবলে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার  লামাতাশী ইউনিয়নের নন্দনপুর বাজারে এ উচ্ছেদ অভিযান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম। এসময় বাহুবল মডেল থানার এসআই হাসেম অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন।

অভিযানে  বাজারে ৫ শতক পরিমান সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ১২ টি দোকানপাট উচ্ছেদ করা হয়। এই ৫শতক জায়গার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেন, যদি সরকারি জায়গায় কেউ পুনরায় দোকানপাঠ গড়ে তোলার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com