রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম খেলাফতি বিবি (৬০)। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বিজনারপাড় নামক স্থানে অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রাণ হারান তিনি।

নিহত খেলাফতি বিবি উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাশডর গ্রামের মৃত খটাই মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাফতি বিবি শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার থেকে মহাসড়ক হয়ে পায়ে হেঁটে বাশডর গ্রামে যাচ্ছিলেন।

এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল  থেকে তার মরদেহ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল  হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com