রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজগর আলী (৪০) নামে সিএনজিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) বিকেল ৪ টার দিকে ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাল্লাকান্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিঅটোরিক্সা উল্টে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিএনজি অটোরিক্সা চালক আজগর আলী আশ্রয়গ্রামের মৃত এরফান আলীর ছেলে।

জানা যায়, ব্রাহ্মণবাজার-শমসেরনগর রোডে চালক আজগর আলী সিএনজি অটোরিক্সা চালিয়ে যাওয়ার সময় টিসাগাঁয়ের পাল্লাকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রো বাস সজোরে তাঁর অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি উল্টে যায়। অটোরিক্সার ভিতর থাকা চালক আজগর আলী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজগরকে মৃত ঘোষণা করেন।

এদিকে মাইক্রোবাস চালক দুর্ঘটনার পর পরই গাড়ি নিয়ে পালিয়ে যায়।

কুলা্উড়া থানার এসআই হারুন আল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com