বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

অসুস্থ এরশাদ যাচ্ছেন সিঙ্গাপুর

ফইল ফটো

তরফ নিউজ ডেস্ক :

সিএমএইচে ভর্তি থাকা এইচ এম এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বলে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ মঙ্গলবার রাতে সাংবাদিকদের বলেন, “উনি সিএমএইচে ভর্তি। উনার হিমোগ্লোবিন কমে আসছে। আগামী ২ ডিসেম্বর সিঙ্গাপুর যাবেন তিনি।”

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নের চিঠি বিতরণের মধ্যে সোমবার এরশাদ সিএমএইচে ভর্তি হলেও তার অসুস্থতা নিয়ে দলটির কোনো নেতা মুখ খুলছিলেন না।

এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ‘রাজনৈতিকভাবে অসুস্থ নয়, সত্যিকারভাবেই তিনি অসুস্থ’। তাকে দুই-এক দিনের মধ্যে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যানের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে কাদের বলেন, “এরশাদের ৯০/৯২ বছর বয়স হয়েছে। তিনি অসুস্থ হতেই পারেন, এখানে হাসাহাসির কিছু নেই। যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারে।”

২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এরশাদ নাটকীয় অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে ভর্তি থাকা অবস্থায়ই এমপি নির্বাচিত হন তিনি। পরে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয় তাকে।

এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর একবার সিএমএইচে ভর্তি হয়েছিলেন এরশাদ, থেকেছেন একদিন। তা নিয়েও গুঞ্জন ছড়ালে  জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়, ওটা ছিল ‘রুটিন চেকআপ’।

গতবার ভোটের পর এরশাদ বলেছিলেন, হাসপাতালে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ‘সময় হলে’ সব কথা বলবেন তিনি। কিন্তু চার বছরেও তার মুখ থেকে কিছু বের হয়নি।

বিএনপি নির্বাচনে আসায় জাতীয় পার্টি এবার আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের প্রস্তুতি নিলেও আসন ভাগাভাগি নিয়ে তাদের সমঝোতা চূড়ান্ত হয়নি।

সূত্র : বিডিনিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com