রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুর থানা পুলিশ ২ কেজি ভারতীয় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (০৯ অক্টোবর) সকালে উপজেলার হরষপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব দক্ষিনপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে জুয়েল মিয়া (৩০) ও চর ছাড়তলা গ্রামের মোছা মিয়ার ছেলে খোকা মিয়া (২৮) ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ওইদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম হরষপুর বাজারে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল আটক করে। পরে মোটর সাইকেলে থাকা দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com