রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নোয়াপাড়া ইউপি উপ-নির্বাচন: পোলিং এজেন্টের মোবাইল জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীদের পোলিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে অবস্থান করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান চারজন প্রার্থীর পোলিং এজেন্টের মোবাইল ফোন জব্দ করেছেন।

সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে পোলিং এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার করতে দেখে তা জব্দ করে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সফিকুল ইসলামের হেফাজতে দেন।

প্রিজাইডিং অফিসার সফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাত বারের নির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীর মারা যাওয়ায় ১৪ অক্টোবর সোমবার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এতে নৌকা প্রতীকে শেখ মোজাহিদ বিন ইসলাম, আদম খা মোটরসাইকেল প্রতীক, সৈয়দ মো. জাবেদ ঘোড়া প্রতীক এবং মহিউজ্জামান হারুন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি কেন্দ্রে ২১ হাজার ২৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com