রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী (৪০) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। সে সদর উপজেলার দড়িয়াপুর গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা, রডসহ ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জমাদি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, মঙ্গলবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী সুরাবই গ্রামের ফজলু মিয়ার বাঁশ বাগানে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা ও ডিবি পুলিশ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে সেখান থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয়দের মাধ্যমে নিহত কুদরত আলীর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত ডাকাত সর্দার কুদরত আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি ডাকাতির মামলা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com