শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে ইঁদুর নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক: “আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি স্লোগারকে সামনে রেখে হবিগঞ্জে ইঁদুর নিধন অভিযান ২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ-সরক্ষণ) মোস্তফা ইকবাল আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাস (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার।

বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আজিজুল হক, অতিরিক্ত পরিচালক (শস্য) মোঃ জালাল উদ্দিন সরকার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন-ইঁদুর জাতীয় শক্র। ইঁদুর কৃষকদের যেমন ফসল বিনষ্ট করছি, তেমনি সরকারের অনেক সম্পত্তিরও ক্ষতি সাধণ করছে। তাই আমাদের সম্মিলত ভাবে ইঁদুর নিধন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com