রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সব দাবি মেনে নিয়েছে বোর্ড, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক : অবশেষে আলোর দেখা মিলেছে। সঙ্কটের আপাতত সমাধানও হয়ে গেছে। ক্রিকেটারদের উত্থাপিত সব দাবি মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড। আজ রাত ৯টার পর আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকে বসে সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবি কর্মকর্তারা।

এরপরই সংবাদ সম্মেলনে এসে আন্দোলনরত ক্রিকেটারদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটাররাও ঘোষণা দিয়েছেন, যথারীতি তারা স্বাভাবিক ক্রিকেট কার্যক্রমে ফিরে আসবেন।

বিসিবি কর্মকর্তা এবং ক্রিকেটার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আন্দোলনে নেতৃত্বদানকারী, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির উর্ধ্বতন কর্মকর্তা এবং আন্দোলনকারী ক্রিকেটারদের অনেকেই।

ক্রিকেটারদের হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, বিসিবি তাদের দাবি মেনে নেয়ার কারণে শনিবার থেকে যথারীতি এনসিএল খেলবেন তারা এবং ২৫ অক্টোবর, তথা শুক্রবার থেকে ভারত সফর উপলক্ষে জাতীয় দলের ক্যাম্পে ফিরে আসবেন।

আজ সন্ধ্যায় ক্রিকেটারদের উত্থাপিত নতুন দুই দাবিসহ ১৩ দফা দাবির ১১টি মেনে নিয়েছে বিসিবি। নতুন দুই দাবি, তথা রাজস্ব আয়ের একটা অংশ ক্রিকেটারদের দেয়া এবং বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহীতার বিষয়টি মেনে নেয়া হয়নি। কারণ, এই দুটি দাবি নতুনভাবে উত্থাপন করা হয়েছে আজই। বিসিবি আশ্বাস দিয়েছে, পরবর্তী সময়ে আলোচনা করে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

তবে কোয়াবের বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি পাপন কিছু বলেননি। কারণ, ওটা তার এখতিয়ারের বাইরে। তবুও সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, কোয়াবের বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে তাদের কথা হয়েছে। দুর্জয় জানিয়েছেন, খুব শিগগিরই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে নেতৃত্বেও পরিবর্তন আসবে এবং রানিং ক্রিকেটারদের মধ্য থেকেও নেতৃত্ব নির্বাচন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com