রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বানিয়াচংয়ে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত’র নেতৃত্বে এসআই আব্দুস ছাত্তার, এসআই ফিরোজ আল মামুন, এএসআই মাসুদ পারভেজ, এএসআই সামছুদ্দিন ও এএসআই শফিকুল ইসলামের সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হল-বানিয়াচং গুনই গ্রামের জাফর আলী, বাঘজোড় গ্রামের ফারুক মিয়া, শাহাব উদ্দিন, সোয়েব, রাজিয়া খাতুন, পশ্চিম পুকড়া গ্রামের বাচ্চু মিয়া ও প্রথমরেখ গ্রামের লাকছু মিয়া।

বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, আসামিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com