রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে ৪ জুয়াড়ির কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে চার জুয়াড়িকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল রিছিল।

দন্ডপ্রাপ্তরা হল- উপজেলার চারগাঁও গ্রামের মন্নান মিয়ার পুত্র দুলাল মিয়া (২৩), সঞ্জব উল্লার পুত্র নূরুল হক (২৫), রহমত আলীর পুত্র নিজাম উদ্দিন (২২) ও রজব আলীর পুত্র দুলাল মিয়া (২২)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চারগাঁও গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল রিছিল এর নেতৃত্বে আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত জুয়াড়িদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com