রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

২ বছরের জন্য সাকিবকে আইসিসির নিষেধাজ্ঞা

ক্রীড়া ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি খোলাসা করেছে আইসিসি। এর আগে দিনভর সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে নানা ধরনের আলোচনা চলছিল দেশের ক্রীড়াঙ্গনে।

দুই বছর আগে এক জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি তা প্রত্যাখানও করেছিলেন। তবে সে তথ্য তিনি আইসিসি কিংবা বিসিবিকে জানাননি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার যদি ফিক্সিংয়ের প্রস্তাব পান, তাহলে তা সঙ্গে সঙ্গেই জানাতে হবে তাদের। এই নিয়ম ভঙ্গ করলে ৬ মাস থেকে ৫ বছরের শাস্তি হবে ওই ক্রিকেটারের।

শেষ পর্যন্ত বড় দুঃসংবাদই এলো বাংলাদেশের ক্রিকেটের জন্য। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ৩টি সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে তাকে এই সাজা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি খোলাসা করেছে আইসিসি। এর আগে দিনভর সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে নানা ধরনের আলোচনা চলছিল ক্রীড়াঙ্গনে।

আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট- আকসু সাকিবের বিরুদ্ধে ৩ বার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন রাখার অভিযোগ তুলেছে। তদন্ত দলের কাছে দোষ স্বীকার করায় সাকিবের ১ বছরের সাজা স্থগিত করা হয়েছে। ফলে ২০২০ সালের ২০ অক্টোবর থেকে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন বলে জানিয়েছে আইসিসি। এ সময়ে আকসুর সাথে ঘনিষ্টভাবে কাজ করবেন সাকিব। বিশেষ করে তরুণ ক্রিকেটাররা যেন এমন ভুল না করে সে বিষয়ে সচেতনতা তৈরির কাজ করবেন সাকিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com