বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোন মূল্য নেই : সেতুমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করে বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক আইন পাস হয়েছে। সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনো মূল্য নেই।

মন্ত্রী আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন ও ফ্লাইওভার নির্মাণ কাজের পরিদর্শনের এসে এ কথা বলেন।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার শামছুন্নাহার, গাজীপুর সওজের প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংক আমাদের অর্থায়ন করছে। তাই আমরা আঁটঘাট বেঁধে নেমেছি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে খোঁজ খবর নিচ্ছেন।’ এছাড়াও রাজধানীর উত্তরা থেকে গাজীপুর আসতে সাময়িক ভোগান্তির জন্য সবাইকে একটু ধৈর্য ধরার আহবান জানান তিনি।

চলমান শুদ্ধি অভিযান নিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা সরকারি দলে এসে বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে এ অভিযান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে অনুপ্রবেশকারীদের তালিকা করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে এই তালিকা রয়েছে। এই নামের তালিকাটি পার্টি অফিসে এবং বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাদেশে নতুন করে সম্মেলন হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এতে নতুন নেতৃত্ব আসছে। বিতর্কিতরা যাতে আওয়ামী লীগের কোনো নেতৃত্বে আসতে না পারে সেজন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com