রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় শামীম মিয়া (২২) নামে  ট্রাকচালকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ‘হোটেল হাইওয়ে ইন’র সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাপাইশিবপুর গ্রামের বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী চলন্ত ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকচালকের সহযোগীর মৃত্যু হয় এবং আহত হন একই ট্রাকের চালক।

দুপুরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত একটি ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com