রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: লাকসামে পুকুর থেকে অন্তঃস্বত্তা এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় গ্রামে।

নিহত গৃহবধূ মহসিমা আক্তার সুমি (২৮) ওই গ্রামের বেড়িবাধ এলাকার আবদুল মুনাবের ছেলে রাব্বির স্ত্রী। গৃহবধু সুমি ১০ মাসের অন্তঃস্বত্তা ও ৪ বছরেরএক কন্যা সন্তানের জননী।

স্থানীয়সুত্রে জানা যায়, গত শনিবার রাতে স্বামী-স্ত্রী অন্য দিনের মত ঘুমিয়ে পড়ে। সকালে তাকে পাশে না দেখে স্বামী রাব্বি বাড়ীর বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর পাশের পুকুরে পানির তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের এসআই আলমগীর হোসেন মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানা পুলিশের ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানায়, নিহত গৃহবধুর স্বামী-শশুর পক্ষের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com