রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে ২২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের কৃষক কটই মিয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মরম আলী (৬০) কে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৪ নভেম্বর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিলেট ওসমানী নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, মরম আলী বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের কৃষক কটই মিয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে পালিয়ে বেড়াচ্ছিল। দীর্ঘ ২২ বছর পর মরম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। মরম আলী পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত জরম উল্লার পুত্র। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ মরম আলীকে আদালতে হাজির করলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com