রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

এক তরুণীর জন্য দুই বন্ধুর বিষপান, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটে ‘এক তরুণীর জন্য’ একই সাথে দুই বন্ধু বিষপান করেছেন। এতে একজন নিহত ও অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চুনারুঘাট থানা পুলিশ নিহত মোশাহিদের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের এক তরুণীকে দুই বন্ধু দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল। কিন্তু ওই মেয়ে তাদের প্রেমে ডাকে সাড়া না দেয়ায় সোমবার গভীর রাতে দুই বন্ধু এক সাথে বিষপান করেন।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে মোশাহিদ মারা যান। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান।

পরে খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

অপর বন্ধু জয়নাল আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com