রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জঙ্গিবাদের দায়ে এবার নিষিদ্ধ ‘আল্লার দল’

তরফ নিউজ ডেস্ক : জঙ্গি কার্যক্রমের দায়ে ‘আল্লার দল’ নামের সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন মঙ্গলবার (৫ নভেম্বর) গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (রাজনৈতিক শাখা-২) মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- সরকার মনে করে, আল্লার দল নামের জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলা পরিপন্থী। এরইমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

গত ৩ নভেম্বর বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সংলাপে অংশ নিয়ে আল্লার দলসহ ৮টি সংগঠন নিষিদ্ধ ঘোষণার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ওই অনুষ্ঠানে তিনি বলেন, আটটি সংগঠনের তথ্য গোয়েন্দা পুলিশের হাতে এসেছে। যাচাই-বাছাইয়ের পর ওই সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী এরই মধ্যে আল্লার দলকে চিহ্নিত করে নিষিদ্ধের পদক্ষেপ নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com