শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে দুর্ঘটনা রোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাহুবল উপজেলার পুটিজুরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শেওড়াতুলী গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নূরুল আমিনের সভাপতিত্বে ও এনামুল হক শিমালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, পুটিজুরী ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন তারা মিয়া, মহিলা মেম্বার জোৎস্না বেগম, শেখ মখলিছুর রহমান, হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।

সভায় ইউএনও আয়েশা হক সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সড়ক দূর্ঘটনাসহ সমাজের যে কোনো রকম অনিয়ম থেকে পরিত্রান পেতে জনগণকে সচেতন হতে হবে। আর দেশের যে কোনো নাগরিক অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন। এ ক্ষমতা জনগণকে সরকার দিয়েছে। এ জন্য প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা নিতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা, কর্মচারী এ ক্ষেত্রে খারাপ আচরণ করলে সাথেসাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই যোগাযোগের জন্য প্রয়োজনে ৩৩৩ নাম্বারে ফোন দিলে সাথে সাথে প্রতিকার পাবেন। তিনি আরও বলেন জনগণ সচেতন হলেই সমাজের সব ধরনের অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে অনায়াসেই।

উল্লেখ, বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের শেওড়াতুলি গ্রামের শেখ আজিদ মিয়ার পুত্র এবং স্বস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র শেখ মোজাহিদ মিয়া ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পার্শ্বে পাশ্ববর্তী গ্রাম হাসনাবাদে তার চাচাতো বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মহাসড়ক অতিক্রম করার সময় সিলেটগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোজাহিদের মৃত্যু হয়। এ ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় লোকজনের সহযোগীতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com