রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস : নিহত ৩, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার জকিগঞ্জের বাবুরবাজার এলাকায় শনিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে নারী, পুরুষ ও শিশুসহ পাঁচজনকে।

নিহতরা হলেন নাছিমা বেগম (২২), নূরজান বেগম (৫০) ও দুই বছরের শিশু হেনা। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, যাত্রীবাহী বাসটি বিকেলে সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৪টায় বাবুরবাজার নামক স্থানে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশু ও দুই নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে দুর্ঘটনার সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনায় এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন জানিয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের সময়ের আলোকে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com