বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নতুন বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার ও খাদ্য দ্রব্যে মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করায় হযরত শাহপরান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা, মূল্য তালিকা না রাখা, পেয়াজের অতিরিক্ত মূল্য নেয়া ও ইঁদুরে কাটা পণ্য বিক্রি করার অপরাধে বাজারের নাসির স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং অবৈধ ঔষুধ বিক্রি করার অপরাধে উজ্জ্বল ফামেসিকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বাজারে বিভিন্ন রেস্টুরেন্টে খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রির পরিবেশ এবং পেয়াজের ন্যায্য মূল্য তদারকি করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই গৌতমের নেতৃতে বানিয়াচং থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সঞ্জয় রায়।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com