রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

প্রেমের কথা স্বীকার, শিগগিরই বিয়ে করবেন জয়া !

বিনোদন ডেস্ক : সাক্ষাৎকারে সম্পর্কের বিষয়ে রাখঢাক না রেখেই মুখ খুললেন জয়া আহসান। তিনি বলেন, ‘আমি প্রেম করছি। তিনি বাংলাদেশের, তবে সিনেমা ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

সুদর্শন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী জয়া আহসান। সেই সংসার ২০১১ সালে ভেঙে যায়। তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদও হয়েছে।

এরপর নিজের মতো করে পৃথিবীটা গুছিয়ে নিয়েছেন জয়া। মন দিয়েছেন অভিনয়ে। গেল কয়েক বছর ধরে তিনি কলকাতার সিনেমায় রাজত্ব করে বেড়াচ্ছেন। সেখানকার সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের একজনে পরিণত হয়েছেন।

সে জনপ্রিয়তায় যেমন তেমনি ব্যবসায়িক সাফল্যেও। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন, বাজিমাত করছেন।

সম্প্রতি জুটি বেঁধেছেন তিনি বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এটাই দুজনের প্রথম সিনেমা। নাম ‘রবিবার’। পরিচালক অতনু ঘোষ। নতুন এই ছবি নিয়ে জয়া গেল ১৮ নভেম্বর সাক্ষাৎকার দিয়েছেন টাইমস অব ইন্ডিয়াকে।

সেখানে নিজের প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি।

এদিকে, কলকাতার বেশ কিছু সূত্র বলছে জয়া আহসান শিগগিরই সংসার পাতবেন বলে স্থির করেছেন। পাত্র তো পছন্দ করাই আছে। এখন কেবল নিজেকে দেয়ার মতো কিছুটা সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছেন দুই বাংলার দর্শকনন্দিনী জয়া আহসান।

নির্মাতা অরিন্দম শীলের হাত ধরে কলকাতার সিনেমার পা রাখেন জয়া আহসান। সেখানে পারে কলকাতার আরেক জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠে। সেই সম্পর্ক প্রেমের বলে গুঞ্জন শোনা যায়। তবে এ বিষয়টির কোনো প্রমাণ মিলেনি।

বর্তমানে সৃজিত বাংলাদেশের আরেক বিতর্কিত মডেল ও অভিনেত্রী মিথিলার সঙ্গে প্রেম করছেন। আসছে ফেব্রুয়ারিতে তারা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com