রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে পিকআপভ্যান চাপায় নারী নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় সিতারা বেগম (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়গাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিতারা বেগম উপজেলার বড়গাঁও গ্রামের আলী হায়দারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সিতারা বেগম সন্তান ও জা (ভাসুরের স্ত্রী) কে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে  শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়গাঁও নামক স্থান থেকে মিরপুরের উদ্যেশে যাওয়ার পথে সিএনজি অটোরিকশায় ডান দিক দিয়ে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বিকাল ৩ টার দিকে চিকিসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সেলিম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ঘাতক গাড়িটিকে আটক করা না গেলেও পরিচয় পাওয়া গেছে, আটকের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com