রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

তিনটি অগ্নি নিরোধক ফায়ার কুশন দমকল বাহিনীর কাছে হস্তান্তর

তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধারকাজে ব্যবহারের জন্য জার্মানীর তৈরী অত্যাধুনিক তিনটি অগ্নি নিরোধক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.সাজ্জাদ হোসেনের হাতে এগুলো তুলে দেন।

এই অগ্নি নিরোধক কুশনগুলো ফাইবারগ্লাস দ্বারা তৈরী এবং এক মিনিটে এগুলো ব্যবহার উপযোগী করা যায়।
প্রতিটি কুশনের মূল্য পড়েছে ৫০ লাখ টাকা। প্রতিটির ওজন ৮০ কেজি।

এই কুশনগুলো বিদ্যুৎ অপরিবাহী এবং কম্পন এবং শোষণ ছড়িয়ে পড়া ছাড়াই যেকোন বিপজ্জনক পণ্য পরিবহনে সক্ষম।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com