রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে বনফুলসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর থেকে পরিচালিত এ অভিযানে মূল্য লেখা না থাকায় শহরের বাণিজ্যিক এলাকার বনফুলকে ৫ হাজার টাকা এবং অবৈধ কসমেটিকস বিক্রির অপরাধে মা কসমেটিকসকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মা কসমেটিকস থেকে বেশকিছু অবৈধ কসমেটিকস জব্দ ও ধ্বংস করা হয়। একই দিনে সিনেমাহল রোডে অভিযান চালায় অধিদপ্তর। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য রাখার অপরাধে শাপলা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় পণ্যের গায়ে মূল্য লেখা না থাকার অপরাধে মারজান এন্টারপ্রাইজকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই ওয়াজ উদ্দিনের এর নেতৃতে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com