রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে অটোরিকশা’র ধাক্কায় স্কুলছাত্র নিহত

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় সোহান মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রুমন মিয়া (১৬) নামে অপর ছাত্র গুরুতর আহত হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার সাদতপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোহান উপজেলার উজিরপুর গ্রামের মজিদ মিয়া ছেলে। সে স্থানীয় সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় আহত রুমন মিয়া একই গ্রামের তুহিন মিয়া ছেলে। সেও ওই স্কুলের ৭ম শ্রেণিতে পড়ে।

স্থানীয়রা জানান, নিহত সোহান মিয়া ও রুমান মিয়া বাইসাইকেলযোগে সাদতপুর বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে সাদতপুর মোড়ে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তাদের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে সোহান মিয়া ও রুমন মিয়া গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহান মিয়াকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com