শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আহত কানিজ ফাতেমা টুম্পা (২৫) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে তার স্বামী সাফখাত হাসান রবিন প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টুম্পা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
টুম্পার ছোটোবোন আয়শা আক্তার জানান, তারা কুড়িল চৌরাস্তা এলাকায় বসবাস করে। ঐ এলাকার সাফখাত হাসান রবিনের সঙ্গে টুম্পার প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে রবিন টুম্পাকে বিয়ে করেন। বিয়ের পর টুম্পা রবিনদের বাসায় থাকা শুরু করে। রবিন মাদকাসক্ত।

প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।  গতকাল টুম্পাই বাবা-মাকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। পরে তার খালা নাজমা তাকে আনতে যান। আনার পথে চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে পিছন থেকে টুম্পার পিঠে রবিন ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতে ঢাকা মেডিক্যালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com