রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নবীগঞ্জে বাল্যবিবাহ পণ্ড, বরযাত্রীর পলায়ন

মেয়ের ১৮ বছর না হলে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন বাবা।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হলো সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ। তাৎক্ষণিক প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরসহ বরযাত্রীরা বিয়েবাড়িতে না এসে রাস্তা থেকেই পালিয়ে যায়।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল আওয়াল ওই স্কুলছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।

জানা যায়, রোববার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের ছোলেহ আহমদের কন্যা রাজরানি সুভাষিণী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) একই উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র ইলিয়াস উদ্দিনের সাথে বিয়ে দিচ্ছিল তার পরিবার। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল আওয়াল, স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন, আনসার কমান্ডার অহিদ উদ্দিন উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে স্কুলছাত্রীর বাড়িতে উপস্থিত হন।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরসহ বরযাত্রীরা বিয়েবাড়িতে উপস্থিত না হয়ে রাস্তা থেকেই দ্রুত পালিয়ে যায়। এ সময় প্রশাসনের উপস্থিতিতে ওই ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বিয়েতে তার মতামত ছিল না এবং তাকে জোরপূর্বক বিয়ের আসরে বসানো হয়েছে বলে জানায়। পরে তার বাবা ছোলেহ আহমদ ১৮ বছর না হলে মেয়ে সোনিয়ার বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে কনের বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় বিয়ে বন্ধ করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com